• লিড নিউজ
  • রাজনীতি

কুষ্টিয়ায় নিহতদের পাশে আমরা বিএনপি পরিবার

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও "আমরা বিএনপি পরিবার"- এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে কুষ্টিয়ায় শহীদ ১৫ জন পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে "আমরা বিএনপি পরিবার"।

শনিবার (৯ নভেম্বর)  কুষ্টিয়া শহরস্থ দিশা টাওয়ারে দুপুর ২ টায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রমুখ।

আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋন শোধ করতে পারবেন না। আমরা এখানে এসেছি তাদের পরিবারকে শান্তনা দেওয়ার জন্য এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা প্রায় ৩০০ শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি।অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি যারা বেশি আহত হয়েছে গুরুতর আহত হয়েছে যারা চোখ হারিয়েছে। আমরা ১৫০ এর অধিক মানুষকে ঢাকাসহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং মেডিসিন এর ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তারা কিন্তু প্রকাশ করছে না আমরা এগুলো ঢাকা শহর খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি।

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo