ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ অনেকটাই কোণঠাসা। সিরিজ বাঁচাতে দ্বিতীয়টিতে জয়ের বিকল্প নেই।
এরপর আসবে সিরিজ জয়ের ভাবনা। মেহেদী হাসান মিরাজ অবশ্য জানিয়েছেন, তাদের চোখ আপাতত এক ম্যাচে।
শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। ব্যাটাররা শুরুতে উইকেটে সুবিধা পাবেন, এমন ভাবনায় ব্যাটিং নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, বোলাররাও পরে সুইং পাবেন। আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি বলেছেন, বাংলাদেশকে ২৪০ রানের মধ্যে আটকে রাখতে চান।
চোটের কারণে এ ম্যাচের একাদশে থাকবেন না মুশফিকুর রহিম, সেটি জানা গিয়েছিল আগেই। তার জায়গা নিয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। এটি তার অভিষেক ওয়ানডে। আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম ...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়...
নিউজ ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার...
স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্য...
স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...

মন্তব্য (০)