ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে জামালপুর শহরের হাসপাতাল রোড়ের পৌর ঈদগাহ্ মাঠের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান স্বপন সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা চালানোর ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলেই তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...
নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

মন্তব্য (০)