• শিক্ষা

পবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক অধ্যাপক জামাল হোসেন

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক হলেন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। সোমবার (২৮ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানান হয়।

অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের বর্তমান পরিচালক জনাব মো: ওবায়েদুল ইসলাম এর পরিবর্তে প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগ-কে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

এ দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ প্রত্যাহার, সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে জনাব মো: ওবায়েদুল ইসলাম-কে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর বলে বিবেচিত হবে।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo