• শিক্ষা

উপাচার্য পেল জামালপুরের বশেফমুবিপ্রবির শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : অবশেষে উপাচার্য পেয়েছেন জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীরা। 

সোমবার (২১ অক্টোবর) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ভিসি নিয়োগের দাবিতে বশেফমুবিপ্রবির শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত ৫ আগস্টের পর সাবেক উপাচার্য পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরিক্ষা ও শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়। 

এ অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রোখসানা বেগম স্বাক্ষরিত চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলামকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের জরুরি আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়। 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo