• রাজনীতি

পাবনায় একই স্থানে বিএনপির দুই গ্রুপ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

  • রাজনীতি

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপ সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়নের সম্ভাব্য ৪টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধরা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।

জানা গেছে, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুইটি গ্রুপ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেন। এই নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের পতনে পর সেখানে এই দুইগ্রুপের একাধিক বার মারামারি ঘটনা ঘটেছে। আব্দুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে রাজনীতি করেন। 

মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, বিএনপি কিনা জানি না, তবে আমরা জানতে পেরেছি দুইটি পক্ষ সেখানে সমাবেশ ডেকেছে। দুইদিন আগেও সেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। সমাবেশটি কে বা কারা ডেকেছে স্বীকার করছে না, তারা থানাতে বিধি মোতাবেক অবহিত করেনি। তাই স্থানীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে, সেখানে জননিরাপত্তার হুমকিতে আছে তাই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা কয়েকদিন আগে প্রশাসনকে অবহিত করেই সমাবেশ ডেকেছিলাম। কিন্তু আজকে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

তবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা দাবি করে বলেন, ‘আমরাই আগে থানা পুলিশকে অবহিত করছিলাম সেখানে সমাবেশ করবো। এরপর তারা সমাবেশ ডেকেছে। এখন প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo