• শিক্ষা

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: কৃষি গুচ্ছভুক্ত দেশের নয়টি (০৯) পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সব প্রস্তুতি নিয়েছেন বিশ্ববিদ্যালয়টি। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের ৪৪৮ টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে। 

ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অবিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo