• রাজনীতি

ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবে নাঃ শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ কোন ষড়যন্ত্রকারী বা অনুপ্রবেশকারীরা যেনো আমাদের দলে ঢুকে কোন বিচ্ছিন্ন অঘটন না ঘটাতে পারে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় বিএনপি'র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন,  ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বহু রক্ত আমরা খুয়েছি, বহু মানুষ মারা গেছেন, বিএনপি'র বহু নেতা কর্মী মারা গেছেন, গুম হয়েছেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। 

শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি কথাগুলো বলেন।

এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যাতে দেশে একটি সুষ্ঠ ভোটের আয়োজন বাংলাদেশে হতে পারে সে আন্দোলন কিন্তু এখনো বিএনপির নেতাকর্মীরা করে যাচ্ছে।  তিনি বলেন এ আন্দোলন চলবে এবং ছাত্র জনতার এ আত্মাহুতি  আমরা বৃথা হয়ে যেতে দিতে পারি না। 

শামা ওবায়েদ আরো বলেন,  এই মুহূর্তেই আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে  বিএনপিতে অন্তর্ভুক্তকরণ নয়। বিএনপি'র কোন নেতাকর্মী যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে দলে আনেন নিজ দায়িত্বে আনবেন, সে দায়ভার আমি বহন করবো না। তিনি বলেন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন আগে করতে হবে।

পূজা মন্ডপ পরিদর্শনকালে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo