• শিক্ষা

বাকৃবিতে আবরার ফাহাদের স্মরণ সভা ও মৌন মিছিল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। 

সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মৌন মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে গিয়ে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।

বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ. এম. শোয়াইব, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, সদস্য মিজানুর রহমান ও ইসমাইল হোসেনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।

কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাশের রাজনীতি করেছে। শিক্ষার্থীদের মুখ চেপে ধরেছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে কোন প্রকার প্রতিবাদ করলেই শিক্ষার্থীদের রাজনৈতিক দলের ট্যাগ দেয়া হয়েছে। কোন প্রকার অন্যায়ের প্রমান ছাড়াই জেলে পাঠিয়ে দেয়া হয়েছে। এসকল অবৈধ ফ্যাসিস্টদের জবাব দিতে হবে। এ ধরনের ত্রাশের রাজনীতি হবে না আর বাকৃবি ক্যাম্পাসে। 

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, আবরার একজন মেধাবী ছাত্র ছিল। ২০১৯ সালের ৭ই অক্টোবরের রাতে ছাত্রলগের নেতাকর্মীরা তাকে ২০২১ নম্বর রুমে নিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করে, যার ফলে তার মৃত্যু হয়। তার একমাত্র অপরাধ ছিল শুধুমাত্র ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া।

তিনি আরো বলেন, বাকৃবিতে তৎকালীন সময়ে (২০১৪ সালে) সাদ হত্যা হয়েছে, রাব্বি হত্যা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো হত্যার বিচার হয়নি। আমরা এসব হত্যাকান্ডের বিচার চাই।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo