• রাজনীতি

কোন অন্যায়কে প্রশ্রয় দেয়া হবেনা: সুলতান সালাউদ্দিন টুকু

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ তৃণমূলে আপনারা যারা আছেন, আপনারা যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পরে। এতে দল ক্ষতিগ্রস্ত হয়। দল ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তাই দল কোন অন্যায় বরদাস্ত করবে না। কোন অন্যায়কে প্রশ্রয় দেয়া হবেনা। নেতা কর্মীদের এসব হুঁশিয়ারি দিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও শহর বিএনপি আয়োজিত, শুক্রবার পৌর শহরের মেহেরুন্নেসা মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে। প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন, বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

 এতে সভাপতিত্ব করেন উপজলা বিএনপির সভাপতি ও  পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। 

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ইসা মুনিম, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক চানঁ মিয়া, উপজলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদসহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

এতে বিএনপির ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা বিগত সরকারের আমলে অন্যায়, অত্যাচারের শিকার হওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতা কর্মীদের সর্বোচ্চ সজাগ থেকে, হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে হবে।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo