• শিক্ষা

বন্যার্তদের সাহায্যার্থে পবিপ্রবির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চেক হস্তান্তর

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধিঃ  দেশের চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বন্যাপীড়িত মানুষকে সহযোগিতার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ০১ (এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ১০,৭৭,০২৮.৩৯ (দশ লক্ষ সাতাত্তর হাজার আটাশ টাকা উনচল্লিশ পয়সা মাত্র) মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়। 

বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের হাতে উক্ত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রমুখ। 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo