• রাজনীতি

কিশোরগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহ পাঁচ নেতা গ্রেফতার

  • রাজনীতি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বুধবার (২ অক্টোবর) সকাল ৯টায় জেলা শহরের নিজ নিজ বাসা থেকে এম এ আফজল, এনায়েত করিম অমি ও এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুমকে গ্রেফতার করে র‌্যাব। তাদের নামে কিশোরগঞ্জ মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা রয়েছে।

পরে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং- ১ এর বিচারক পার্থ ভদ্র আসামীদের মধ্যে দুজনের জামিন মঞ্জুর করেন ও অন্য তিনজনকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। জামিনে মুক্ত হলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম।

এর আগে রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল ও দানাপাটুলী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ বিএনপি’র করা মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন।

 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo