• লিড নিউজ
  • রাজনীতি

এবি পার্টিতে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দেড়'শ ছাত্রনেতা

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি:ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কারণে ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিস্টদের প্রেতাত্মা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তারা এই সরকারের সফলতা চায় না। তাই বর্তমান উপদেষ্টা পরিষদকে প্রয়োজনীয় সংস্কার ও আইন শৃঙ্খলা উন্নত করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে এনে দ্রুত জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। দৃশ্যমান উন্নতি দেখাতে হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এবং নেতৃত্বদানকারী ছাত্র জনতার এবি পার্টিতে যোগদান" অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক এর সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন, দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ও এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান। 

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এবং নেতৃত্বদানকারী সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, কানু ধর, ইমাম হোসেন, রাবেয়া, কাউছার এর নেতৃত্বে ১৫০ জন ছাত্র জনতা এবি পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, শ্রমিক নেতা হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য যুবনেতা রিমন রশ্মি বড়ুয়া, জাবেদ ইকবাল, জুনাইদ আল হাবিব, সবুজ কর্মকার, রূপস বড়ুয়া রাজু, জাহেদুল ইসলাম, সাইফুল আজম, আমিনুল ইসলাম আলো, নাছির উদ্দিন, লিটন কুমার মালাকার, ইমাম হোসেন প্রমূখ।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo