• শিক্ষা

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়া উপজেলার  আগানগর ইউনিয়নের বড় হাতুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন মজুমদারের পদত্যাগের দাবিতে  বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।  গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার  স্কুল মাঠে  এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো স্বৈরাচার প্রধান শিক্ষক চাই না। দুর্নীতিবাজ প্রধান শিক্ষিককে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। লম্পট মোঃ জাহাঙ্গীর স্যারের’ হাত থেকে মুক্তি ও তার বিচার চাই।স্কুলের নবম  শ্রেণির এক ছাত্রী বলেন, আমাদের  স্যার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। স্যার ক্লাসেও মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করেন। স্যার অফিসে বসে ধুমপান করতেন ৷ তিনি প্রধান শিক্ষক হয়ে যদি এমন কর্মকান্ড করেন; আমরা শিখব কার কাছ থেকে।

 প্রধান শিক্ষিকের নামে টাকা আত্মসাতেরও অভিযোগ আছে। এমন দুর্নীতিবাজ ও লম্পট শিক্ষকের পদত্যাগ চাই। সকাল ১০ টা থেকে আমরা এখানে অবস্থান করছি। বহিরাগতরা আমাদের গায়ে হাত উঠিয়েছেন এবং নানা হুমকি ধমকি দিচ্ছেন। এই ছাড়া তিনি শিক্ষক লাঞ্ছিত করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই বিষয়ে অভিযুক্ত বড় হাতুয়া প্রধান শিক্ষককের মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। জানা গেছে বিদ্যালয়টির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার  এমং মারমা মং।  তাৎক্ষণিক তাকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত সময়ে এসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আইনী প্রক্রিয়া আশস্থ করেন।

শিক্ষার্থীদের গায়ে যারা হাত তুলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দ্রুত প্রক্রিয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তদন্ত কমিটি গঠন করে দেন। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, এই বিষয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে উচ্চপদস্থ  কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo