ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় নিহত জাহিদ ও নিলয়ের লাশ উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা অবস্থান নায় পরে পুলিশ সুপার কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, জাহিদ ও নিলয়ের লাশ ময়না তদন্তের নামে শহীদ দুই শিক্ষার্থীদের অবমাননা করা হচ্ছে। প্রকাশ্যে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাসী খুনি সাঈদ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে এটাই প্রমাণ। তাকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির কার্যকরের দাবিও জানান তারা।
পরে শিক্ষার্থীদের দাবির মুখে পাবনার নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি স্থগিত করেন।
নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...
নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

মন্তব্য (০)