• শিক্ষা

শহিদ মীর মুগ্ধর আত্মার মাগফিরাত কামনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে মিলাদ মাহফিল

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদতবরণকারী, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ’১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সব শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, মৃত্যুর আগে আন্দোলনের মধ্যে ‘পানি লাগবে পানি’-মুগ্ধর এই কথাগুলো হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। মুগ্ধর স্মৃতি সবার মাঝে অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতায় মুগ্ধর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধকে দেখে মনে হয় মুগ্ধ আমাদের মাঝে আজও বেঁচে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান গেটের নাম শহিদ মীর মুগ্ধ তোরণ করেছে, তিনি তার বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহিদের আত্মর মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।সংক্ষিপ্ত বক্তব্যে শহিদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য মুগ্ধ শহিদ হয়েছে।

তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। দেশের মানুষের কাছে সে অমর হয়ে থাকবে। তিনি মুগ্ধর জীবদ্দশায় ভুল-ক্রটি থাকলে সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেন।দোয়াপূর্ব আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo