• শিক্ষা

বগুড়ায় \'শহীদী মার্চ\' কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় সারাদেশে ৫ সেপ্টেম্বর একযোগে পালিত হওয়া শহীদী মার্চ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্তমঞ্চের সামনে থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নিজেদের আন্দোলনের সংগ্রামী দিনগুলোকে স্মরণ করে শিক্ষার্থীরা বর্তমান বাংলাদেশের সংস্কারে করণীয় বিভিন্ন দিক তুলে ধরে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা আন্দোলনে শহীদদের স্মরণ করে বেশ কিছু দাবিও তুলে ধরেন যার মাঝে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, হতাহতের তালিকা করে তাদের সুচিকিৎসার নিশ্চিত করা, আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করা, শহীদ পরিবারকে ভাতার ব্যবস্থা করা, পঙ্গুদের পুনর্বাসন ও চাকরীর ব্যবস্থা করা, আবু সাইদ ভাস্কর্য নির্মাণ, বর্তমান সংবিধান বিলুপ্ত করে জনগণের আশার প্রতিফলন ঘটবে এমন সংবিধান তৈরী করা, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা, রাষ্ট্রের ৩ টি অঙ্গের মধ্যে সমন্বয় সাধন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষার্থীরা উন্নয়নে বৈষম্যের শিকার উত্তরের প্রাণকেন্দ্র বগুড়াতে থমকে থাকা সকল উন্নয়ন বাস্তবায়ন করা এবং এর ইংরেজি নাম আবারো Bogra করার দাবি জানান তারা।

স্বৈরাচারী সরকারের পতনের একমাস পূর্তির এই কর্মসূচিতে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশের প্রয়োজনে বারংবার রাজপথে নামার অঙ্গীকারও ব্যক্ত করেন। স্মরণ করেন আন্দোলনে নিহত শহীদদের আর নিজেদের নিবেদিত রাখার ঘোষণা দেন দেশ সংস্কারের কাজে।কর্মসূচিতে বক্তব্য রাখেন সাকিব খান, আলবীর ইসলাম শাওন, নিয়তি সরকার নিতু, ইজাজ আল ওয়াসি জীম, রেদোয়ান ইসলাম আকিব, জাকিরুল ইসলাম, আন্দোলনে নিহত শিমুলের ছেলে সোয়াইব হাসান শিপন প্রমুখ।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo