ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ প্রথম নারী পরিচালক পেলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি)। নারী হিসেবে অধ্যাপক ড. মাছুমা হাবিবই প্রথম এই দায়িত্ব পেয়েছেন।বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় আইকিউএসির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পরিচালক হিসেবে ড. মাছুমাসহ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো শাহেদ রেজা ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ।উল্লেখ্য, অধ্যাপক ড. মাছুমা হাবিব গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স, টেকনোলজি এবং মেডিসিন থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ জাপানের হোকাইডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং পোস্ট ডক সম্পন্ন করেছেন। অধ্যাপক ড. মো শাহেদ রেজা জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।
নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...
নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...
নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...
নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

মন্তব্য (০)