• রাজনীতি

ফেসবুকে ফেক আইডি খুলে গাইবান্ধায় বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা জেলা নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়ে দলটির পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে।

মঙ্গলবার(২৭ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা বিএনপির  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদ মাহামুদুন্নবী টিটুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বৈরাশাসকের দোসরেরা ‘বি.এন.পি গাইবান্ধা জেলা (সুবিধাবাদীর যম)’-সহ বিভিন্ন নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ খুলে বিএনপির জেলা সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক এবং আমিসহ নেতৃবৃন্দের নামে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় আমরা সদর থানায় একটি জিডি ও এজাহার দায়ের করেছি। সেইসঙ্গে আইসিটি আইনে আমাদের মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া বিএনপির গাইবান্ধা জেলা কমিটির অফিসিয়াল কোনো ফেসবুক আইডি বা পেজ নেই জানিয়ে মাহামুদুন্নবী টিটুল বলেন, জেলা বিএনপির নাম ব্যবহার করে যে কেউ ইচ্ছামত ফেসবুক আইডি বা পেজ খুলতে পারবে না। কেউ যদি খোলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্শেদ হাবীব সোহেল, যুবদলের জেলা সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনুস আলী দুখু সহ প্রমুখ।

 

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo