• শিক্ষা

কুড়িগ্রামে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুড়িগ্রামের যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে  ক্লাস বর্জন করে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।রোববার (২৫ আগস্ট) দুপুরে মাদ্রাসার সামনে  অনুষ্ঠিত মানব বন্ধনে মাদ্রাসার সুপার মো: আফজাল হোসেনের অপসারন সহ ৭ দফা দাবী তুলে ধরা হয়। এসয় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফিরোজ আহমেদ, জোবায়দুল ইসলাম,আলফাতুন খাতুন, সাবেক শিক্ষার্থী আব্দুর রশিদ, অভিভাবক আব্দুল কাদের প্রমুখ।এসময় বক্তারা বলেন, এই মাদ্রাসার ইবতেদায়ী পর্যায়ে গত ১০ বছর যাবত কোন শিক্ষার্থী না থাকা¡ স্বত্তেও শিক্ষকরা বেতনভাতা তুলে নিচ্ছেন।

এব্যাপারে সুপার কোনরুপ পদক্ষেপ নেননি। তারা সুপারের পদত্যাগসহ ৭ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেন।এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার মো: আফজাল হোসেন বলেন, মাদরাসার ছাত্র ছাত্রীরা ভুলবোঝাবুঝি করে এমনটা করেছে। পরে তাদের সঙ্গে কথা হয়েছে। 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo