ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ আগস্ট ২৯ আগস্ট পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করতে পারবেন। তাদের সরাসরি ভর্তির সুযোগ দেওয়া হয়েছে, সাক্ষাৎকারের প্রয়োজন নেই।অপেক্ষমান তালিকা থেকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর।
দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চায়ন ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। অপেক্ষমান তালিকা থেকে তৃতীয় মেধা তালিকা প্রকাশ হবে ৯ সেপ্টেম্বর। তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চায়ন ১০ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ব্যাচের ক্লাস শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আ...
নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে অধীর অপেক্ষায় স...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত বেসরকারী বিশ্...
নিউজ ডেস্কঃ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হও...

মন্তব্য (০)