• খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইলকায় গুন্দোয়ান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কদিন আগেই ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছেন ইলকায় গুন্দোয়ান। সেই তিনি এবার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। জার্মানির হয়ে ২০১১ সালে অভিষেক হয় তুর্কি বংশোদ্ভূত গুন্দোয়ানের। এরপর জার্মানির হয়ে খেলেছেন ৮২টি ম্যাচ। এর মধ্যে তার দল ২০১৪ সালে বিশ্বকাপ জিতলেও অবশ্য সেই দলের অংশ ছিলেন না গুন্দোয়ান। তবে জার্মানির হয়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ খেলেছেন গুন্দোয়ান। যদিও সেই দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জার্মানিকে।

অবসরবার্তায় গুন্দোয়ান লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহের ভাবনাচিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়। আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব সঙ্গী করে বিদায় নিচ্ছি, যেটা আমি অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি।’

গুন্দোয়ান আরও লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি। আমি আশা করি, জার্মানি জাতীয় দল সামনের দিকে এগিয়ে যাবে; যা আমাদের ২০২৬ বিশ্বকাপ ট্রফি প্রধান দাবিদারদের একটি করে তুলবে। আমাদের চমৎকার একজন কোচ আছেন, শক্তিশালী একটা দল আছে আর আছে টিম স্পিরিট।’

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo