• লাইফস্টাইল

ভ্রু সুন্দর করতে যা করতে পারেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ বাহ্যিক সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চোখের ওপর। আর চোখের সাজ নির্ভর করে ভ্রু-দ্বয়ের ওপর। চেহারার সঙ্গে ভ্রু’র আকৃতি ঠিকঠাক না হলে মুখের ধরনই বদলে যায়। ভ্রু প্লাক করাতে অনেকে পার্লারে যান, আবার অনেকে বাড়িতে নিজেই করে নেন। তবে আগে জানতে হবে আপনার মুখের আকৃতির সঙ্গে কী ধরনের ভ্রু ভালো লাগবে। সব মুখে সরু বা পাতলা ভ্রু মানায় না। অনেকেই আছেন যারা পাতলা ভ্রু নিয়ে চিন্তিত। তবে রাতে ঘুমোনোর আগে একটু যত্ন নিলেই কিন্তু সুন্দর এক জোড়া ভ্রু পেতে পারেন আপনি। ভ্রু সুন্দর করার পদ্ধতি সম্পর্কে চলুন জেনে নিই—

১) ঘুমোনোর আগে অবশ্যই মেকআপ তুলে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। অনেক সময়ই ভ্রুর অংশটি বাদ পড়ে যায়। তাই ভালো করে ভ্রুর অংশটি পরিষ্কার করতে ভুলবেন না।

২) নিয়মিত ভ্রুর যত্ন নিতে হবে। গোসল করার আগে হালকা কোনো তেল লাগাতে পারেন। তা হলে বেশ উজ্জ্বল দেখাবে। ক্যাস্টার অয়েল মালিশ করলে ভ্রুর ঘনত্ব বাড়ে। তবে রাতারাতি কাজ হবে না, ধৈর্য ধরতে হবে।

৩) চুল আঁচড়ানোর সঙ্গে সঙ্গে ভ্রু ব্রাশ করে নিতে পারেন।

৪) চোখের মেকআপ শুরুর আগে হবে ভ্রুর মেকআপ। প্রথমেই ময়শ্চারাইজ়ার লাগিয়ে নেবেন। মিনিট পাঁচেক পরে নিজের চুলের রঙ অনুযায়ী আইশ্যাডো আই ব্রো ব্রাশে নিয়ে ভ্রুতে বুলিয়ে ভ্রুর শেপ ঠিক করতে হবে। সময় না থাকলে আই ব্রো জেল ব্যবহার করতে পারেন।

৫) ভ্রুর ঘনত্ব বৃদ্ধি করতে মাঝেমধ্যেই দুই আঙুল দিয়ে ভ্রু জোড়া মালিশ করতে হবে। দিনে দুই থেকে তিন বার করতে পারলে ওই অংশে রক্তসঞ্চালন ভালো হয়, ফলে ভ্রুর ঘনত্বও বাড়ে।

মন্তব্য (০)





image

‎টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...

image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

  • company_logo