• খেলাধুলা

বিপিএলে ঢাকার নতুন মালিক চিত্রনায়ক শাকিব খান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তোড়জোড় শুরু হয়েছে। পরের মৌসুমের জন্য হাতবদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। এই ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান।শাকিব খান ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, সাইনিংমানি প্রদানসহ ফ্র্যাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। আর এই কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক শাকিব খান। এই দল কেনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এই চিত্রনায়ক।পিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা একাধিকবার পরিবর্তন হয়েছে। বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন মালিকদের অধীনে বিপিএলে দেখা গেছে দলটিকে।

বিপিএলে দলের মালিকানা পরিবর্তন হলেও আদৌ বিপিএলের পরবর্তী আসর সময়মত শুরু হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। দেশের একটি জাতীয় দৈনিকের বরাতে জানা গেছে, বিপিএল নিয়ে বিসিবির যে দুই পরিচালক কাজ করেন তারা এখন কোথায় আছেন সে সম্পর্কে বিসিবির কাছে কোনো তথ্য নেই।শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির সভাপতিসহ বেশ কয়েকজন পরিচালকের অবস্থান সম্পর্কে আপাতত ধোঁয়াশা রয়েছে। তাই স্বাভাবিকভাবেই বিপিএলের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo