• রাজনীতি

রাণীনগরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ভবনে উপজেলা বিএনপির আহবায়ক মোসারব হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা সব জায়গায় শান্তিপূর্ন পরিবেশ রজায় রাখতে কি কি করনীয় এবং দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কর্মকান্ডকে সঠিক ভাবে পরিচালনা করাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশনা উপজেলার তৃণমূল পর্যায়ের সকল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে পৌছে দিতেই মূলত এমন সমাবেশের আয়োজনা করা হয়েছে বলে জানান আয়োজকরা।

সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য ও জ্যেষ্ঠ বিএনপি নেতা এস এম আল ফারুক জেমস, কাজী রবিউল ইসলাম, এচাহক আলী, মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলেরআহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ।

এছাড়াও সমাবেশে কাশিমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েলসহ উপজেলার আটটি ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদকরা বিভিন্ন বিষয়ে তাদের গঠনমূলক বক্তব্য তুলে ধরেন।

এসময় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন পানি ঘোলা করে কখনো মাছ শিকার করা যায় না। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের বৃহত্তম দল বিএনপিকে বিজয়ী করে ঘরে ফিরতে চাইলে অবশ্যই দলবল নির্বিশেষে উপজেলার প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আগামীর জন্য তাদের কাছ থেকে ভোট প্রার্থনা করতে হবে।

আর এর জন্য অবশ্যই বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল শ্রেণির প্রতিটি নেতাকর্মীদের সভ্য হতে হবে। অত্যাচারের বিনিময়ে অত্যাচার নয় ভালোবেসে শত্রুদের বুকে টেনে নিতে হবে। দেশের এমন ক্রান্তিকালে যতদিন না সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে এবং পুলিশ বাহিনী পুরোপুরি মাঠে না নামছে ততদিন বিএনপির প্রতিটি নেতাকর্মীদের উপজেলার প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদানে ঢাল হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়। 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo