• রাজনীতি

স্বৈরাচারী আ.লীগ আমাদের ঐক্য বিনষ্ট করতে চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ৫ ই আগস্ট এর গণ অভ্যুত্থান রচিত হয়েছে দেশের ছাত্র জনতার দৃঢ় ঐক্যের মাধ্যমে। এই ঐক্যে যেভাবে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ছিল, একইভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাটহাজারী থেকে রহমানিয়ার আমাদের মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে এক অটুট বন্ধন তৈরি করেছিল।

স্বৈরাচারী আওয়ামী সরকার বহু সময় ধরে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। স্বাধীনতার ৫০ বড় বছর পরও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের মানুষদের দাবিয়ে রাখা ষড়যন্ত্র করেছিল। আমরা সকলে এখন ঐক্যবদ্ধ, কিন্তু তারা এখনো আমাদের ঐক্যবদ্ধ, আর এই ঐক্যের পতন ঘটাতে তারা এখনো চেষ্টা চালাচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত এবং স্বৈরাচার বিরোধী গনআন্দোলনে পরিনত হয়। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা পেয়েছে।

শুক্রবার (৯ আগষ্ট) বাদ জুম'আ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত মহান ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় মামুনুল হক বলেন, এই আন্দোলনের প্রধান কথা ছিল, যেটা ৭১'র মুক্তিযোদ্ধাদের শ্লোগান ছিল বৈষম্য এবং অবিচার রোধ করা। বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই বৈষম্যের বিরুদ্ধেই ২০২৪ সালেও ছাত্র-জনতা অভূতপূর্ব গনঅভ্যুত্থান সম্পাদন করেছে। অভ্যুত্থান দুই রকমের হয়, সামরিক অভ্যুত্থান হয়, গনঅভ্যুত্থান হয়। আমরা কোন সামরিক অভ্যুত্থান করিনি, বাংলাদেশের মানুষ এবার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসীবাদের যাতাকল থেকে দেশকে, মানুষকে এবং জাতিকে মুক্ত এবং স্বাধীন করেছে।

তিনি আরো বলেন, বৈষম্যকে উৎখাত করার জন্য বিভেদের যত দেয়াল আছে সেগুলোকে ভেঙ্গে দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন সেই কাজটি করতে সক্ষম হয়েছে। সমাজকে নানা শ্রেনী পেশায় যে ভাবে বিভক্ত করে রেখেছে, নিজেদের মধ্যে বিবেদের দেয়াল তৈরী করে রেখেছি, যে কারণে আমরা সেই দেয়াল গুলো উতরে এক কাতারে দাড়াতে পারি না। আর এ কারনেই জালিমশালীরা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে সুযোগ পায়।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপি, মুফতি বশিরুল্লাহ, মাওলানা মনির হোসাইন কাসেমী প্রমূখ।

এসময় আন্দোলনের স্মৃতিচারন ও অভিজ্ঞতা বর্ণনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য সাইদুর রহমান, থানা সমন্বয়ক মো: জাবের, তৌহিদুল ইসলাম, আবু সাঈদ মো: নাঈম, চিটাগাং রোডের প্রধান সমন্বয়ক নাজমুল ইসলাম, সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম সুজন, দারুননাজাত শাখার প্রধান সমন্বয়ক আলী হাসান, মামুন প্রধান নিলয়, নুর আলম, শারমিন আক্তার, উর্মি, রূপালী, সিয়াম, তাফাজ্জুল হক, হাবিবুল্লাহ, সাবরিনা রহমান সোহা ও দারুননাজাত শাখার সহ- সমন্বয়ক জাহিদুল ইসলাম প্রমূখ ।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo