ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে নীলফামারীর সৈয়দপুরে বিজয় মিছিল নিয়ে উল্লাস করেন আন্দোলনকারী ও অভিভাবকরা। এর আগে কোটা বৈষম্যবিরোধীর ডাকা আন্দোলনে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
একপর্যায়ে উপজেলার অনেক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার(৭ আগস্ট)দুপুরে শহরের বিভিন্ন স্থান পরিস্কার পরিচ্ছন্ন করেন শিক্ষার্থীরা। এসময়ে দেখা যায়, শিক্ষার্থীরা হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন। তারা সবাই মিলে শহরকে পরিস্কার করছেন। এতে শহরের বিভিন্ন দেওয়ালে থাকা লেখা পরিষ্কার করতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ আবার ভাংচুর বা ধ্বংসযজ্ঞের চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে। এদিকে শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট,চাঁদাবাজি না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...
নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

মন্তব্য (০)