• রাজনীতি

খালেদা জিয়াকে মির্জা ফখরুলের ফুলেল শুভেচ্ছা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণআন্দোলনের মুখে সরকারের পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান ফখরুল। ওই সময়ের একটি ছবি প্রচার করেছে বিএনপি। তাতে খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে হাসপাতালে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি দেওয়ার বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে তাদের অনেকে মুক্তি পেয়েছেন।

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo