• লাইফস্টাইল

মুন ফেস: চাঁদপানা মুখ যখন রোগের ভয়াবহ ইঙ্গিত দেয়

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

 

লাইফস্টাইল ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে ‘মুন ফেস’ শব্দটি। বাংলায় আদুরে ভাষায় যাকে চাঁদপানা মুখ বলা হয়। এতো কাল সবাই এমন চেহারার প্রশংসাই করে গেছেন। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকলেও মুখের গড়ন এমন হতে পারে।

জন্মের পর শিশুদের মুখেও এমন ফোলাভাব দেখা যায়। একে পোশাকি ভাষায় ‘বেবি ফ্যাট’ বলেন। এটি নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা নয়। একটা বয়স পর এই ফ্যাট ঝরে যায়। কিন্তু প্রাপ্তবয়স্ক কারো মুখে অর্থাৎ গালের দুই পাশে মেদ জমতে শুরু করে এবং যদি মুখ অস্বাভাবিকভাবে ফুলে যায় তাহলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। 

‘মুন ফেস’ কী?

মুখ বা গালের দু’পাশ অস্বাভাবিকভাবে ফুলে গেলে স্বভাবতই মুখ গোলাকৃতি হয়ে যায়। মেদ বা তরল জমেও অনেকসময় মুখ একেবারে চাঁদের মতো গোল হয়ে যায়। মুখের আড়ালে ঢেকে যায় কান। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এমন পরিস্থিতিতে ‘মুন ফেস’ বলা হয়। এমন সমস্যায় মুখ ফুলে থাকলেও কোনোরকম ব্যথা বা যন্ত্রণা হয় না।

‘মুন ফেস’ কেন হয়?

ওষুধের প্রভাব 

বেশ কিছু জীবনদায়ী ওষুধের মধ্যে রয়েছে ‘কর্টিকোস্টেরয়েড’। এটি এমন একটি উপাদান, যা প্রয়োগে মুখে মেদের পরিমাণ বেড়ে যায়। এই ওষুধের প্রভাবে মুখ এমনভাবে ফুলে যেতে পারে।

কর্টিসল হরমোনের বৃদ্ধি 

কোনো কারণে শরীরে কর্টিসলের পরিমাণ বেড়ে গেলেও এমনভাবে মুখ ফুলে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘কুশিং সিনড্রম’ বলা হয়।

থাইরয়েড সমস্যা 

থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে কাজ না করলেও মুখমণ্ডল চাঁদের মতো গোলাকার ধারণ করতে পারে।

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo