• রাজনীতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় আ.লীগের বিক্ষোভ মিছিল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (০২ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালযয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায়  বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্যকালে তিনি বলেন, যারা কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে দেশে সহিংসতা ও অরাজকতার চেষ্টা চালাচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। বিএনপি-জামায়াত কখনো দেশের ভাল চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে।

তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। এ সময় পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন ও পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo