• শিক্ষা

গ্রেপ্তারকৃত পরীক্ষার্থীদের মুক্তি না দিলে পরীক্ষায় অংশ নেবে না ফরিদপুরের এইচএসসি পরীক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর  প্রতিনিধিঃ যতদিন পর্যন্ত অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত’  ফরিদপুরের প্রথম সারির ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী চলমান ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করবে না।

এ কলেজগুলো হলো - ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও চরভদ্রাসন সরকারি কলেজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্পষ্ট বিবৃতি’ দিয়ে এ কথা জানিয়েছে ওইসব কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ। গত বুধবার (৩১ শে জুলাই)  দিবাগত রাতে  ওই ছয়টি কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ফেসবুকে এ বিবৃতি প্রচার করে।

বিবৃতিতে জানানো হয়, ফরিদপুরের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে না।

চলতি বছর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এক হাজার ৯১৫ জন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে জন এক হাজার ৪৩২, ইয়াছিন কলেজ থেকে এক হাজার ৮৯১ জন ও ফরিদপুর সিটি কলেজ থেকে ৫৬৩ জনসহ এই চারটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট পাঁচ হাজার ৮০১ জন পরীক্ষার্থী।

ফরিদপুর ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুর হক খান এ বিষয়ে বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের এ জাতীয় একটি বিবৃতির কথা তিনি জানতে পেরেছেন। তবে আজ বৃহস্পতিবার ( ১ লা আগষ্ট)  এক ঘোষণা দিয়ে ‘অনিবার্যকারণবশত’ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo