ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্কঃ গরম ভাতের সঙ্গে বাহারি ভর্তা খাওয়ার মজাই আলাদা। ভর্তা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। তবে একঘেয়েমি ভর্তার স্বাদ বদলাতে এবার মুখে তুলুন কলার মোচা ভর্তা। জেনে নিন এর সহজ রেসিপি-
১. কলার মোচা
২. লবণ
৩. হলুদ গুড়ো
৪. শুকনো লাল মরিচ বা কাঁচা মরিচ
৫. সরিষার তেল
৬. পেঁয়াজ কুচি
৭. রসুন কুচি ও
৮. ধনেপাতা কুচি।
সব উপকরণ পরিমাণমতো নিতে হবে
মোচার লাল খোসা ফেলে ভেতর থেকে মোচার ফুলগুলো নিয়ে নিতে হবে। ফুলের মাঝে যে শক্ত সুতার মতো থাকে, সেটি ফেলে দিয়ে ফুলগুলো কুচি করে কেটে নিন।
ফুলগুলো নেওয়ার পর ভেতরে যে খোসাসহ সাদা অংশটুকু থাকে, সেটুকু কুচি করে কেটে ফুলের সঙ্গে নিয়ে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে কেটে নেওয়া ফুলগুলো সেদ্ধ করে নিন। দুবার ফুটে উঠলেই ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে।
তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে নিতে হবে পানি ঝরে যাওয়ার জন্য। ঠান্ডা হলে পাটায় মিহি করে বেটে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। বেটে নেওয়ার সময় সঙ্গে কাঁচা মরিচ/শুকনো লাল মরিচ পরিমাণ মতো দিয়ে বাটতে হবে।
চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ-রসুন কুচি ভেজে নিয়ে দিয়ে দিন বেটে নেওয়া মোচার ফুল সঙ্গে লবণ। মাঝারি আঁচে নাড়তে হবে অনবরত। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে ভর্তার মতো হয়ে আসবে তখন, তাতে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে কলার মোচার ভর্তা।
নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...
লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...
নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...
নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...
নিউজ ডেস্ক : দিনের শেষভাগে কাজের গতি কমে আসা খুব ...

মন্তব্য (০)