• লাইফস্টাইল

কচুর মুখী দিয়ে ইলিশ মাছ যেভাবে রান্না করবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: বাজারে কচুর মুখী সারাবছরই কম বেশি পাওয়া যায়। কচুর মুখী দিয়ে ভর্তা থেকে শুরু করে ঘণ্ট, ডাল ইত্যাদি তৈরি করে খান অনেকেই।

তবে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্নার স্বাদ সবকিছুকেই যেন হার মানায়। খুবই সুস্বাদু এই পদ তৈরি করতেও বেশ কম সময় লাগে। চলুন তবে জেনে নেয়া যাক কচুর মুখী দিয়ে ইলিশ রান্নার রেসিপিটি- 

উপকরণ

১. ইলিশ মাছ ৪ টুকরো
২. কচুর মুখী ২৫০ গ্রাম
৩. আদা বাটা ২ টেবিল চামচ
৪. জিরা বাটা ২ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. হলুদ গুঁড়া ও
৯. মরিচ গুঁড়া পরিমাণ মতো। 

পদ্ধতি

প্রথমে মাছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। এবার সব বাটা মসলা আর লবণ দিয়ে কচুর ছড়া কষিয়ে নিন। কষানো হলে তাতে পানি দিয়ে চুলায় আঁচ কমিয়ে রান্না করুন।

 কচুর মুখী সেদ্ধ হলে তাতে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এর উপর কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন মজাদার স্বাদের কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোল।

মন্তব্য (০)





image

‎টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...

image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

  • company_logo