• লাইফস্টাইল

যেভাবে করবেন হাঁসের মালাইকারি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ বর্ষায় হাঁসের মাংস আর গরম ভাত খাওয়ার মজাই আলাদা। অনেকের ধারণা ঘরে হাঁসের মাংস রান্না করা বেশ কঠিন। তবে চাইলে খুব সহজেই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন হাঁসের মাংসের মালাইকারি। রইলো রেসিপি-

উপকরণ ১. হাঁস ২টি
২. নারকেলের দুধ ৬ কাপ
৩. টকদই ১ কাপ
৪. মিষ্টি দই ১ কাপ
৫. কাঁচা দুধ ১ কাপ
৬. পেঁয়াজ কুচি ১ কাপ
৭. পেঁয়াজ বাটা আধা কাপ
৮. আদা বাটা ৪ টেবিল চামচ
৯. রসুন বাটা ২ টেবিল চামচ
১০. জিরা বাটা ১ চা চামচ
১১. বাদাম বাটা ২ টেবিল চামচ
১২. পোস্তদানা বাটা ২ টেবিল চামচ
১৩. হলুদ গুঁড়া ৮ চা চামচ
১৪. মরিচ গুঁড়া ১ চা চামচ
১৫. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
১৬. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১৭. জায়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা চামচ
১৮. দারুচিনি ৬ টুকরো
১৯. এলাচ ৬টি
২০. লবঙ্গ ৬টি
২১. তেজপাতা ৪টি
২২. ঘি আধা কাপ
২৩. তেল এক কাপ
২৪. লবণ পরিমাণমতো
২৫. কাঁচা মরিচ ৫-৬টি ও
২৬. বেরেস্তা আধা কাপ। 

পদ্ধতি

হাঁস পরিষ্কার করে চামড়াসহ টুকরোগুলো ধুয়ে পানি ঝরিয়ে দুধ ও হলুদ মেখে ঘণ্টাখানেক মেরিনেট করে রাখুন। তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ বাদামি রঙে ভেজে সব বাটা মসলা কষিয়ে নিন। এরপর মাংস দিয়ে কষাতে হবে। একে একে লবণ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে ৫ কাপ নারকেলের দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। 

মাংস সেদ্ধ না হলে আরও পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মসলার গুঁড়ো, জায়ফল-জয়ত্রী গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রাখুন।

এরপর তেল উপরে ভেসে উঠলে মালাই দিয়ে নামাতে হবে। হাঁসের মাংসের মালাইকারি রুটি, নান রুটি, পরোটা, ভাত অথবা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo