• খেলাধুলা

এশিয়া কাপ ফাইনালে আম্পায়ের দায়িত্বে বাংলাদেশের জেসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চলছে নারী এশিয়া কাপের ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ে লড়ছে স্বাগতিক শ্রীলংকা ও ভারত। যেই ম্যাচটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসিকে।এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন জেসি, যা দেশছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন ভক্তদের। এবার ফাইনাল ম্যাচের দায়িত্বও দেওয়া হয়েছে তার কাঁধেই। অর্থাৎ নিজের অভিষেকের প্রথমবারের মতো বাজিমাত করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ এই মঞ্চে দায়িত্ব নিয়ে জেসি বলেন, ‘তারা আমাকে দায়িত্বটা দিয়েছে পারফরম্যান্সের কারণে। তারা এশিয়া কাপের আম্পায়ারদের তাদের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাংকিং করেছে। আমি শীর্ষ তিনে ছিলাম।’বারের এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ ফাইনালে উঠলেও আম্পায়ার হিসেবে তিনিই থাকতেন বলে জানিয়েছেন জেসি।যা নিয়ে জেসি বলেন, ‘এর আগে শুধু নিরপেক্ষ দলের আম্পায়ারদেরই দায়িত্ব দেওয়া হতো।

কিন্তু এবার তারা নীতিতে পরিবর্তন এনেছে। তারা সেরা পারফরমারদের সুযোগ দিচ্ছে। যদি বাংলাদেশ ফাইনালেও খেলত, তাহলেও আমি আম্পায়ারের দায়িত্ব পেতাম।’এবারের এশিয়া কাপে অভিষেকের পর ৫ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি। তিন ম্যাচে তিনি ছিলেন ফিল্ড আম্পায়ার। আর দুই ম্যাচে তিনি পালন করেছেন টিভি আম্পায়ারের দায়িত্ব।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo