• শিক্ষা

এইচএসসি ও সমমানের উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র (খাতা) শিক্ষা বোর্ডগুলোতে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদানের দ্বিতীয় কিস্তির তারিখ (২৭ জুলাই, শনিবার) স্থগিত করা হলো। 

উত্তরপত্র জমাদানের তৃতীয় কিস্তি (৩ আগস্ট, শনিবার) এবং চতুর্থ কিস্তি (১২ আগস্ট, সোমবার) যথাযথ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে, ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo