• লাইফস্টাইল

কীভাবে খুব সহজেই পাকা তাল থেকে রস বের করবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

 লাইফস্টাইল ডেস্ক: পাকা তালের ঘ্রাণে মুগ্ধ সবাই। বিভিন্ন পুষ্টিগুণে ভরা মৌসুমি এই ফল অনেকেরই প্রিয়। এ সময় সবার ঘরেই তৈরি হয় তালের পিঠা-পায়েস। তবে তাল দিয়ে বিভিন্ন পদ তৈরির আগে পাকা তাল থেকে রস বের করতে হয়, যা খুবই কষ্টসাধ্য বিষয়।

অনেকেই এ কারণে ঘরে তালের পিঠা-পায়েস তৈরি করতে পারেন না। তবে এর খুব সহজ সমাধান আছে। জেনে নিন কীভাবে খুব সহজেই পাকা তাল থেকে রস বের করবেন। এজন্য হাতের কাছে রাখবেন- পাকা তাল, চাকু, হ্যান্ড গ্লাভস, বড় পাত্র, বিশুদ্ধ পানি ও ছাকনি।

পদ্ধতি

প্রথমে পাকা তালের খোসা চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিন। এরপর তালের ভেতরের বীজগুলো আলাদা করুন। এক লিটার বিশুদ্ধ পানিতে তালের বীজগুলো হাত দিয়ে চটকে রস বের করুন। এভাবে প্রতিটি বীজের রসই পানি মিশ্রিত পাত্রে বের করতে হয়। 

পরে পানি মিশ্রিত পাকা রস ছেঁকে ১৫-২০ মিনিট চুলায় ঘন করে জ্বাল দিন। প্রতিটি তালে তিনটি বীজ থাকে। এবার জ্বাল দেওয়া তালের রসের সঙ্গে চিনি মিশিয়ে দিন। ব্যাস তৈরি আপনার তালের রস। এবার এই রস দিয়ে পিঠা-পায়েসসহ মুখোরোচক সব পদ তৈরি করতে পারবেন। চাইলে তালের রস সংরক্ষণও করতে পারেন বছরজুড়ে। এজন্য একটি মুখবন্ধ বাটিতে এই রস ডিপ ফ্রিজে রেখে দিন। যখন ইচ্ছে বের করে তালের রস দিয়ে পিঠা কিংবা পায়েস তৈরি করতে পারবেন সহজেই।

মন্তব্য (০)





image

‎টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...

image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

  • company_logo