• রাজনীতি

টিএসসিতে ছাত্রলীগের অবস্থান, দুপুরে দুপক্ষের সমাবেশ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের এক দফা দাবিতে আজ বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 মঙ্গলবার (১৬ জুন) কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশ বিকেল ৩টায় হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে দেড়টায়।  

কিন্তু রাত থেকেই টিএসসিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রয়েছে। আর গত রাত থেকে ঢাকা মেডিকেল কলেজ ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে আছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ।  

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এখন এ আন্দোলন আর ছাত্রদের আন্দোলন নেই। যেখানে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে আমাদের আন্দোলন নিয়ে এমন মন্তব্য করা হয়েছে, সেখানে এই আন্দোলন শুধু ছাত্রদের নেই। সাধারণ মানুষকে আন্দোলনে নামার জন্য আহ্বান জানাই। মঙ্গলবার বিকেল ৩টায় দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ; এরপর প্রয়োজনে সারাদেশে অবরোধের ঘোষণা দেওয়া হবে।

অন্যদিকে সকালে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল কোটাবিরোধী আন্দোলনকারীদের উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়।

গতকাল দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যার পর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস চত্বর ছেড়ে গেছেন পুলিশ সদস্যরা।

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo