• শিক্ষা

বাকৃবিতে গণ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্রসমাজের সাথে একাত্মতা প্রকাশ করে গণ পদযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। 

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে ওই পদযাত্রা শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বাকৃবির ১৩টি হলসহ কে.আর মার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। 

\"\"

আন্দোলনরত শিক্ষার্থীরা- আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই।" সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সারা বাংলার ছাত্রছাত্রীবৃন্দদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের এক দফা এক দাবিকে অনেকেই ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করতেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সারাদেশের সকল বিশবিদ্যালয় ও কলেজে গণ-পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া ঢাকায় মহামান্য রাষ্ট্রপতি বরাবর ও অন্যন্য জেলায় জেলা প্রশাসক বরাবর স্নারকলিপি প্রধান করা আজকের কর্মসূচির অংশ। 

\"\"

তারা আরো বলেন, সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবিটি পৌঁছে দিতে চাই। এইজন্যই আজকের এ শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা আশা করব সরকার খুব দ্রুত আমাদের এ যৌক্তিক দাবি মেনে নিবে।

গণ পদযাত্রা শেষ হবার পর দুপুর ৩টার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাক্ষরসহ একটি স্মারক লিপি মহামান্য রাষ্ট্রপতি বরাবর প্রেরণের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট জমা দেন।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo