• রাজনীতি

সচেতনভাবে পরিচালনা করলে জীবনটা সুন্দর হবে: চুমকি

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জীবনটার মাঝে পাওয়া না পাওয়া, সুখ-দুঃখ সবকিছু নিয়েই একটা জীবন। তবে জীবনটা যে যত বেশি সচেতনভাবে পরিচালনা করবে তার জীবনটা ঠিক তত বেশি সুন্দর হবে।

তিনি রোববার (০৭ জুলাই) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতমিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ. এম আবুবকর চৌধূরী, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চুমকি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি মানবিক বিষয় গুলোসহ বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ছোটদের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করতে হবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে মানবিক দিকগুলো গ্রহণ করতে হবে। কারণ অভিভাবক ও শিক্ষকরা এসব শিক্ষা দেন।

এর আগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo