• রাজনীতি

বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব না: গয়েশ্বর চন্দ্র রায়

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো দাসত্ব চাই না এমন মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি তাহলে এ দেশের অস্তিত্ব থাকবে না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে।

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো দাসত্ব চাই না। আমরা ভারত বিদ্বেষী নই। আমাদের নেত্রীর মুক্তি লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয়।

শনিবার (২৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে 'বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে' আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার নেত্রী ৭ বছর ধরে কোনো বক্তৃতা দেয় না। আমাদের একটি দাবি, সে দাবি আমাদের নেত্রীর মুক্তি। এ দাবিতে এখন থেকে আন্দোলন শুরু হবে। শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন। 

তিনি বলেন, বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এছড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo