• লাইফস্টাইল

একদম ভিন্ন স্বাদের নারকেল-বেগুন ভর্তা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: বেগুন খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে বেগুন ভর্তা বা ভাজি সবারই কমবেশি পছন্দের। বেগুন সাধারণ সবজি হলেও এর স্বাস্থ্যগুণ অনেক।

বেগুন দিয়ে বাহারি পদ তৈরি করা যায়। বিশেষ করে বেগুন দিয়ে মাছের তরকারি কিংবা নিরামিষ পদের স্বাদই আলাদা। আবার বেগুন ঘণ্টও বেশ মজাদার।

তবে স্বাদ পাল্টাতে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের নারকেল-বেগুনের ভর্তা। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। রইলো রেসিপি-

উপকরণ

১. বেগুন ২-৩টি
২. সাদা তিল সামান্য
৩. টমেটো ২টি
৪. রসুন কুচি ১ চা চামচ
৫. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৬. শুকনো মরিচের গুঁড়া সামান্য
৭. লবণ পরিমাণমতো
৮. সরিষার তেল পরিমাণমতো
৯. পোস্ত সামান্য
১০. নারকেল কোরা ৩ টেবিল চামচ
১১. রসুনের কোয়া ২-৩টি
১২. আদা বাটা আধা চা চামচ ও
১২. কাঁচা মরিচ ২-৩টি। 

পদ্ধতি 

নারকেল, পোস্ত ও তিল মিহি করে বেটে নিন। বেগুন ভালো করে ধুয়ে ছুরি বা কাঁটা চামচ দিয়ে গা কেচে নিয়ে আস্ত রসুনের কোয়া বেগুনে গেঁথে নিন। এবার সেটি ঝলসে নিন।

অন্যদিকে টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তারপর টমেটো, পোড়া বেগুন-রসুন ভালো করে ব্লেন্ড করে নিন। ফ্রাই প্যানে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো কুচি ভেজে নিন।

তারপর লবণ, তিল, পোস্ত ওু নারকেল বাটা দিয়ে কয়েক মিনিট ভালো করে ভেজে নিয়ে কাঁচা মরিচ কুচি ও বেগুন-টমেটোর মিশ্রণ ভালো করে মিশিয়ে রান্না করুন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে নারকেল বেগুনের ভর্তা অসাধারণ লাগে।

 

মন্তব্য (০)





image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

  • company_logo