• রাজনীতি

পলিটিক্যাল ষ্ট্যানবাজিই বিএনপি’র রাজনীতিতে টিকে থাকার কৌশল: হানিফ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ পলিটিক্যাল ষ্ট্যানবাজি বিএনপির রাজনৈতিক কৌশল। ভারতকে বেশি সুবিধা দিতে গিয়ে দেশ ও জনগণকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে সরকার, বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি সব সময় পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে রাজনীতিতে টিকে থাকতে চাই।

সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারত বিরোধী সেন্টিমেন্ট তোলার একটা চেষ্টা করছে। এই ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই। ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট, আমরা আমাদের প্রতিবেশীসহ সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চাই।

হানিফ আরো বলেন, একটা দেশের সাথে আরেকটা দেশের পারস্পরিক সহযোগীতা থাকবে এটা নেতিবাচক কিছু হতে পারে না। রাজনীতির স্বার্থে বিএনপি ভারত বিরোধী কথাবার্তা বলে রাজনীতি ও জনগনের মধ্যে টিকে থাকতে চাই’। জিয়াউর রহমানকে যেমন পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল, একই ভাবে বেগম খালেদা জিয়া’কেও পরিকল্পিত ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, জিয়াউর রহমান হত্যার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দুই দুই বার প্রধানমন্ত্রী ছিলেন তখন কেন জিয়াউর রহমান হত্যার বিচার করেন নি। তার সন্তানরা কেন হত্যার বিচার চাই নাই। আগে এই বিষয়টা জনগনের কাছে পরিস্কার করা উচিৎ। তাহলে বোঝা যাবে জিয়াউর রহমান পরিকল্পিত হত্যাকান্ড হয়েছিল কেন হয়েছিল এটা জাতির সামনে মুখোশ উন্মোচিত হওয়া উচিৎ। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বভাবিক জীবনে ফিরে আসুক এমনটাও প্রার্থনা করেন হানিফ।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়া জেলা জনশুমারী ও গৃহগননা রিপোর্টের মোড়ক উন্মোচন এবং মাসিক উন্নয়ন ও সম্বনয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আসগর আলিসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo