• লাইফস্টাইল

ঝটপট শিখে ফেলুন পাকা আমের পায়েস তৈরির রেসিপি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: পাকা আম দিয়ে বাহারি ডেজার্ট তৈরি করে খান কমবেশি সবাই। আম দিয়ে সুস্বাদু সব পদ তৈরি করা যায়। তার মধ্যে ম্যাঙ্গো মিল্কশেক, ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো মাউস, ম্যাঙ্গো কাস্টার্ড, ম্যাঙ্গো লাচ্ছি অন্যতম।

চাইলে পাকা আম দিয়ে তৈরি করতে পারেন পায়েস। একবার খেলেই মুখে লেগে থাকবে আমের পায়েসের স্বাদ। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

১. পোলাও চাল পৌনে ১ কাপ
২. দুধ ১ লিটার
৩. আম ২টি ব্লেন্ড করা
৪. চিনি স্বাদমতো
৫. লবণ স্বাদমতো
৬. বাদাম ২ টেবিল চামচ ও
৭. কিসমিস ২ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার এই ঘন দুধের মধ্যে চাল দিয়ে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি ও লবণ মিশিয়ে দিন।

চিনি থেকে যে পানি বের হবে তা শুকিয়ে কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে কিসমিস ও বাদাম দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আম দিয়ে নেড়ে ফুটে উঠলেই নামিয়ে নিন।পায়েস রান্নার সময় অবশ্যই পাকা ও মিষ্টি আম ব্যবহার করতে হবে। আম টক হলে দুধ ফেটে যাবে। এরপর সার্ভিং ডিশে পায়েস ঢেলে উপরে বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে দিন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন আমের পায়েস।

মন্তব্য (০)





image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

  • company_logo