• রাজনীতি

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে কৃষক লীগ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। রোববার বরগুনার আমতলী, পটুয়াখালীর কলাপাড়া ও মহিরপুর সহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ (ধান বীজ, সবজি বীজ, ডিএপি সার) বিতরণ করা হয়।
  
ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ কালে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত রাখাইন সম্প্রদায় সহ এক হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সরকারে আছে বলে দেশের কৃষি ও কৃষক এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় থাকলে দেশের কৃষি ও কৃষকের উন্নয়ন হয়।

এসময় উপস্থিত ছিলেন- কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীমউদ্দীন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহদপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo