• লিড নিউজ
  • লাইফস্টাইল

লিচু খাওয়ার আগে জেনে নিন সুস্বাদু এই ফলের উপকারিতা কি?

  • Lead News
  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ এখন প্রচুর লিচু পাওয়া যাচ্ছে। মাত্র কয়েকদিন থাকে এই উপকারী ফলটি, তাই উপকার পেতে আজ থেকেই নিয়মিত খান। তবে খালি পেটে নয়, খালি পেটে লিচু খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। 

লিচু খাওয়ার উপকারিতা- 

বেশি করে সিজনাল ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লিচু খান। রসালো এই ফলটিতে রয়েছে ফাইবার, যা খাবার হজমে সাহায্য করে। ফলটির মধ্যে প্রচুর পানি রয়েছে। প্রোটিন ও ফ্যাটের পরিমাণ কম থাকে। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফল আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে।

হাই ব্লাড প্রেশার ও কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টের সমস্যা প্রতিরোধ করে। স্থূলতা ঠেকাতে ভিটামিন সি সমৃদ্ধ ফল লিচু খেলে উপকার পাওয়া যায়।

লিচু আমাদের ত্বকের জন্যও আশীর্বাদ। এটি খেলে ও ত্বকে ব্যবহার করলে ত্বকের কালচে দাগ-ছোপ দূর হয়, ত্বকের বলিরেখা ও রোদে পোড়া ত্বকের ট্যান দূর করে, ত্বকের শুষ্কতা দূর করে ও সজীব রাখে।

লিচু কেনার সময় লক্ষ্য রাখুন, কেমিক্যাল ও কীটনাশক দিয়ে কৃত্রিম পদ্ধতিতে পাকানো ফল কিনবেন না।

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo