• শিক্ষা

চমেকে নতুন শিক্ষার্থীদের এভারেস্ট ও লোৎসে জয়ের গল্প শোনাবেন ডা. বাবর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৬৬তম ব্যাচ প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে এভারেস্ট ও লোৎসে জয়ের গল্প শোনাবেন ডা. বাবর আলী।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় চমেক শাহ আলম বীর উত্তম মিলনায়তনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ইসমাইল খান।

চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে সম্প্রতি পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী এবং বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি ৮ হাজারি শৃঙ্গ সামিট জয়ী চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৫১তম ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডা. মো. বাবর আলী উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান শুরুর ১৫ মিনিট পূর্বে অ্যাপ্রোন পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে নবীন শিক্ষার্থীদের। আমন্ত্রণ জানানো হয়েছে শিক্ষার্থীর অভিভাবকদেরও। এ ছাড়া একই দিন হোস্টেল সিটের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার বরকত লেকচার গ্যালারী (ছাত্রী) ও সালাম লেকচার গ্যালারীতে (ছাত্র) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৯ মে হাটহাজারী উপজেলার সন্তান ডা. বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহন করেন। একদিন পরে ২১ মে লোৎসে পর্বতের শিখরে বাংলাদেশের পতাকা উড়িয়ে রেকর্ড গড়েন তিনি।

মন্তব্য (০)





image

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে অধীর অপেক্ষায় স...

image

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত বেসরকারী বিশ্...

image

‎চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষ...

নিউজ ডেস্কঃ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হও...

image

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...

image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

  • company_logo