ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে "বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য" এই প্রতিপাদ্যে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার(১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোনাক্কা আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন দুগ্ধ খামারি, গবাদিপশু চিকিৎসক, মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী সহ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)