• সমগ্র বাংলা

কুমিল্লায় আ.লীগের সঙ্গে বিএনপি-জামায়াত-পুলিশের সংঘর্ষ, মহাসড়কে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি, জামায়াত ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছে আগুন দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।


গতকাল শনিবার রাত পৌনে ১০টায় চৌদ্দগ্রাম উপজেলা সদরে মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে হঠাৎ মহাসড়কে নেমে আসেন। তারা সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছে আগুন ধরিয়ে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন।

এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১১টা পর্যন্ত অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এদিকে বিক্ষোভ চলাকালে কয়েকটি পণ্যবাহী গাড়ির কাচ ভাঙচুর এবং কয়েকটি গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন চালকেরা। তাদের অভিযোগ, ছাত্রলীগের কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়া বিজিবির নায়েক সুবেদার মুকবুল হোসেন এ তথ্য জানান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, বেশ কিছু দুষ্কৃতকারী সড়কে নাশকতার চেষ্টা করেছিল। পুলিশ তাদের প্রতিহত করে সড়ক থেকে বিতাড়িত করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

১

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাকে আগুন, মিলল পেট্রোল বোমা

২

নিজস্ব ডেস্ক : ফেনীতে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা...

image

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

৩

নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়...

image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

৪

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

  • company_logo