• সমগ্র বাংলা

শার্শায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে পূর্বশত্রুতার জেরে মুসা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আতাউল হকের ছেলে। আসামীরা হলেন,শার্শার হরিনাপোতা গ্রামের নান্নুর ছেলে মিলন, আব্দুল ওহাবের ছেলে রফিকুল ও শান্টুু মিয়ার ছেলে সুমন।

বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ৩ জনকে আসামী করে শার্শা থানায় মামরা দায়ের হয়েছে।

হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ জানান, মুসা মান্দারতলা বাজারের একটি চায়ের দোকান বসেছিল। হঠাৎ দুটি মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত মুসাকে এলোপাতাড়ি ভাবে দা দিয়ে কুপাতে থাকে। পরে মারা গেছে ভেবে তাকে ফেলে তারা চলে যায়। যাবার সময় দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে যান বলে জানান ওই ইউপি সদস্য।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শার্শা থানায় একটি মামলা হয়েছে। আজ বিকালে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে বলে জেনেছি। জড়িতদের আটকে পুলিশী অভিযান চলছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo